গফরগাঁওয়ে ডাচ্ বাংলা ব্যাংকর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ডাচ্ বাংলা ব্যাংকের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং অফিস ময়মনসিংহের গফরগাঁওয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু করেছে আর এইচ ট্রেডার্স।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার সদরের কলেজ রোডস্থ ঢালী প্লাজায় দোতলায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিস শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ বজলুর রশিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ময়মনসিংহের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার তারেক সালাহ উদ্দিন, এরিয়া ম্যানেজার তারিকুল ইসলাম, ইসলামিয়া সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং অফিসের এজেন্ট রেজাউজ্জামান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির, সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেকসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীদের এসএমই লোন, সাধারণ ব্যাংকিং লেনদেন,ডিপোজিট সুবিধাসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিস উদ্বোধন শেষে মোনাজাত করেন মার্কাজ মসজিদের ইমাম
মাওলানা সিরাজুল ইসলাম।
*******


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!