রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফখরুল ইসলাম (৩০) নামে একজন যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ২ টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক পার্শ্ববতী পুখুরিয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের চানু মুন্সির বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় তারের সঙ্গে স্পর্শ লাগলে ফখরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনাটি শুনেছেন বলে জানান।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাটি তাদের জানা নেই।
###