রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের র্ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, সাংবাদিক শেখ আব্দুল আওয়াল প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে ৫ জন দু্ঃস্হ, অসহায় ও অচ্ছল মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
#####