ভালুকায় অবৈধ কয়লা তৈরীর কারখানা ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে গড়ে উঠা কয়লা তৈরীর কারখানাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে অবস্থিত ওই কারখানার ১৫ টি চুল্লি প্রশাসনের উদ্যোগে স্ক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে আবাসিক এলাকায় চারপাশে টিনের বেড়া দিয়ে ১৫ টি চুল্লি তৈরী করে কয়েক বছর ধরে অবৈধভাবে কাঠ পুঁড়িয়ে পরিবেশ দূষন করে কয়লা তৈরী করে আসছিলো স্থানীয় ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান সজিব সরকার। স্থানীয়রা বার বার প্রতিবাদ করলেও জনবসতি এলাকায় স্থায়ীভাবে ১৫ টি চুল্লি নির্মাণ করে কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরী করে এলাকার পরিবেশ দূষনের পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করে ওই ব্যক্তি অর্থ বাণিজ্য করে অসছিলো। তাছাড়া উরাহাটি গ্রামে দেলোয়ার হোসেন মাসুদের ৫ টি চুল্লি, উপজেলার চামিয়াদি বাজারে কাদের মিয়ার ২০ টি ও হোসেন মিয়ার ১২ টি চুল্লি দিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে গাছের গুঁড়ি ও লাকড়ি সংগ্রহ করে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠা ওইসব চুল্লিতে কাঠ পুঁিড়য়ে কয়লা তৈরী করে আসছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসিট্্েরট সোমাইয়া আক্তার শনিবার বিকেলে মোবাইলকোর্ট পরিচালনা করেন এবং জামিরাপাড়া গ্রামে গড়ে উঠা ওইসকল চুল্লি অভিযান চালিয়ে স্ক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: হারুন অর রশিদসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: হারুন অর রশিদ জানান, টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মেম্বার সজিব সরকার ১৫ টি চুল্লি তৈরী করে কাঠ পুঁড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরী করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসিট্্েরট সোমাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে তা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। খোঁজ পেয়ে আগেই বহু লাকড়ি সড়িয়ে ফেলা হয়েছিলো। এমনকি প্রায় সব’কটি চুল্লি লাকড়ি দিয়ে কয়লা তৈরীর কাজ চলছিলো। এসময় প্রায় শতাধিক মন লাকড়ি জব্দ করা হয়েছে এবং পরিবেশ ও বনআইনে মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসিট্্েরট সোমাইয়া আক্তার জানান, বনবিভাগের সহযোগীতায় পরিবেশ দূষণ করে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ১৫ টি চুল্লি স্ক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *