গফরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা টাইব্রেকারে ৫-৪ গোলে আওলাজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা টাইব্রেকারে ৩-১ গোলে দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক।

ক্রীড়ানুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পৌরসভায় প্যানেল মেয়র শাজাহান সাজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতি, কান্দিপাড়া শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান দিদার, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক , ক্রীড়ামোদী দর্শক ও সুধীজন প্রমুখ। খেলা পরিচালনা দায়িত্বে ছিলেন মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শহিদুল ইসলাম বাচ্চু।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *