৫ বছর পর মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ধোবাউড়া থানায় মানবতাবিরোধী অপরাধে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত হলেন,মোঃ মহরম আলী (৭৬)। সে ধোবাউড়া থানার বালিগাঁও ইউনিয়নের মৃত আব্দুর রহমান ফকিরের পুত্র।

মঙ্গলবার ২৫ জুলাই রাত সাড়ে ৯ টায় ধোবাউড়া থানাধীন ৬নং ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও তার নিজ বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ের পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য জানান।

তিনি আরো জানান, মানবতাবিরোধী অপরাধে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মহরম আলী । তার বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কতৃর্ক আনীত অভিযোগসমূহ হল, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ধোবাউড়া থানাধীন বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মৃত হাতেম আলীর বাড়িতে অগ্নিসংযোগসহ তাকে ও তার পরিবারকে হত্যার চেষ্টা করেন। তৎকালীন ধোবাউড়া থানার পূর্বধলা (বর্তমানে নেত্রকোণা জেলার অন্তর্গত) এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ৪৫ জন সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করার পর তারাইকান্দি বধ্যভূমিতে তাদের লাশ নির্দয়ভাবে ফেলে রাখেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময় তিনি ধোবাউড়া থানার অসংখ্য পরিবারের মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।

তার বিরুদ্ধে রুজুকৃত আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলা নং-৪/২০১৮, ধারা- আন্তজার্তিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ বর্তমানে বিচারাধীন রয়েছে।

২০১৮ সালে  তার বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে দীর্ঘ ৫ বছর তিনি ঢাকাসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে পলাতক থাকার পর গতকাল গোপনে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরও জানান, তাকে দ্রুততম সময়ে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *