রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধি দেশ গড়ি, নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,পোনামাছ অবমুক্ত করন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, দিলরুবা আক্তার কাজল।
আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মৎস্যচাষীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হক।