গফরগাঁওয়ে এক রাতে তিন কৃষকের ৬ গরু চুরি, কৃষকদের মধ্যে আতঙ্ক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতে তিন কৃষকের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নে নলচিড়া, তারাটিয়া ও পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ৬টি গরুর দাম ৪ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় গরু চুরির কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বিল্লাল মিয়ার এর ২ লক্ষাধিক টাকা মূল্যের ১টি ষাঁড়, ১টি গাভী ও ১টি বাছুর। রিপন এর ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১টি গাভী ও ১টি বাছুর এবং খান জামান এর বাড়ী থেকে ৮০ হাজার টাকা মূল্যের ১টি বহন গরু পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। এলাকাবাসী খোঁজ পেয়ে চোরের দলকে দাওয়া করলে পিকআপ গাড়ি নিয়ে এশিয়া হাইওয়ে রোড দিয়ে চলে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমরা গ্রামের মানুষ । পরিবারের সচ্ছলতা আনতে দুই -একটি করে গরু-ছাগল লালন পালন করি। আবার অনেকের একমাত্র উপার্জন বলতে গরু। সারা দিন পরিশ্রম করে আমরা রাতে ঘুমাই। সেই সুযোগে চোরেরা গরুগুলো চুরি করে আমাদের নিঃস্ব করে দেয়। তারা আরও বলেন, একসময় চোরেরা গরু চুরি করে হেঁটে যেত। আর এখন পিকআপ করে নিয়ে চুরি করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, গরুর চুরির বিষয়টি আমার জানা নেই। পুলিশ অফিসার পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!