রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভা কক্ষে ত্রৈমাসিক (এপ্রিল- মে-জুন/২০২৩) অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় আফরোজা নাজনীনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারশেনস্) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার (অপারশেনস্) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), পুলিশ সুপার (প্রশাসন ও র্অথ) ফারুক হোসেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার সহ ময়মনসিংহের রেঞ্জের অন্যান্য র্কমর্কতাগণ প্রমূখ।
জানা যায়, আফরোজা নাজনীন অপরাধ দমনের মাধ্যমে জনসেবামূলক কাজ করে,
আইনশৃঙ্খলা রক্ষায় ক্লুলসে মামলার রহস্য উদঘাটন , সিডিএমএস এর মাধ্যমে প্রকৃত মামলা নিস্পতি ও দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বর্পূণ ভূমিকা রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন।
আফরোজা নাজনীন বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম, এর নির্দেশনা না পেলে এসবের কিছুই অর্জিত হতো না।
এ স্বীকৃতি আমাকে আরও আন্তরিক ভাবে কাজ করার অনুপ্ররেণা দেবে।