রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আপনজন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে এ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছ রোপন করেন।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে আপনজন সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমান ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন কথা সাহিত্যিক ও সাংবাদিক ফাইজুস সালেহীন।
এসময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নিউজ এডিটর কথাসাহিত্যিক সমর ইসলাম, মোফাজ্জল আনসারী, ইউপি সদস্য মোবারক হোসেন দুলাল, শিক্ষক আবু সাঈদ, সংগঠনের পরিচালক মাসুদুল আল আজাদ ও নাজমুল হুদা।