বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামাতে ইসলাম বিদ্বেষীদের আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দাঁড়ান -এডঃ মোঃ নূরুল ইসলাম খান

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবারতা ডেক্স।।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, বিশ্ব মুসলিমের চিহ্নিত দুষমন, ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক অপশক্তি চায় না কোন মুসলিম দেশ উন্নত হোক বা শক্তি সঞ্চয় করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। তাই মুসলিম বিদ্বেষী এই অপশক্তি প্যালেষ্টাইন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়াসহ বিভিন্ন মুসলিম দেশে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে নগ্ন হস্তক্ষেপ করে তাদের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। মুসলমানদের এই আবাসভূমি বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে মাথা উঁচু করে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এমনি সময়ে সেই আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং এদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে মুসলিম বিদ্বেষী এই অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের কে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ঢাকায় গেন্ডারিয়াস্থ নিজ বাসায় অনুষ্ঠিত বিভিন্ন ইসলামী ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় নেজামে ইসলাম বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মোঃ হারিছুল হক, মহাসচিব মুফতি মোঃ আহসান উল্লাহ, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান জয়, মহাসচিব সেলিম আহমেদ, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান এডভোকেট মোঃ জয়নুল আবেদীন খান, সাধারণ ঐক্য আন্দোলনের সভাপতি মোঃ হাবিব উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!