গফরগাঁওয়ে সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মাহমুদুল হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের পাগলা বালিপাড়া গ্রামের মোঃ রমজানের ছেলে।
গত শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে বিষাক্ত সাপের কামড়ে শিশুটি মৃত্যু হয়।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় দিকে শিশুটি বসতবাড়ির আঙিনায় খেলা করতে গিয়ে গর্তে হাত ঢুকিয়ে দেয়। এসময় গর্তের ভেতরে থাকায বিষাক্ত সাপ শিশুটিকে কামড় দেয় এবং শিশুটির চিৎকারে তার মা দৌড়ে এসে দেখে হাত দিয়ে রক্ত ঝরছে। বিষাক্ত সাপে কামড়ের ক্ষত বলে মনে হলে কামড়ের স্থানে বেঁধে প্রথমেই গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ওঝা জাড় ফুঁক করার পর পরিবারের লোকজন তার হাতের ক্ষত স্থানের ওপরে বেঁধে রাখা বাধন খুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় শিশুর বাবা-মা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদ ইবনে আলাউদ্দিন অনেক পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত  করে  বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *