সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে — এম.এ আউয়াল

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি লায়ন এম.এ আউয়াল বলেছেন, সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অতীতের কোন সরকারই তা রাখতে পারেনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই অবদান জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আজ শনিবার (২৪ জুন) সকাল ১০ টায় মতিঝিলস্থ ওয়াপদা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে “সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী গণতান্ত্রিক পার্টির, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই ‘সরকারিভাবে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার অবদান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পি.পি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।

ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেজামে ইসলাম বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মোঃ হারিসুল হক, গণআজাদী লীগের মহাসচিব মোঃ আতাউল্লাহ, নেজামে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি আহসানউল্লাহ, ইসলামী গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ সামসুল ইসলাম প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!