ভালুকায় পুকুর পাড় থেকে শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশে পুকুর পাড় থেকে আলহাজ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধায় পুলিশ নিহত শিশুটির লাশটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি উপজেলার কাচিনা গ্রামের কাচারীঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা কাচারীঘাট এলাকার হারুন অর রশিদের শিশু ছেলে স্থানীয় পশ্চিম কাচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আলহাজকে বুধবার সন্ধ্যা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুুজির পর বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবার ও থানায় খবর দেয়। সন্ধার পর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শিশুর সৎ ভাই আমান উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে শিশুটিকে তার মা মারধর করেছিলো বলে শুনেছেন। তারপর থেকে তাকে খোঁজে পাওয়া যায়নি, এমনকি রাতেও সে আর বাড়ি ফিরেনি। বিকেলে পুকুর পাড়ে লাশ পড়ে থাকার সংবাদ পেলে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার কওে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্টের পর শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। খুন না অন্য কোন ঘটনা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *