ভালুকায় এ্যাডাম স্টাইল ফ্যাক্টরীতে শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এ্যাডাম স্টাইলস লিমিটেড নামে একটি ফ্যাক্টরীতে বকেয়া বেতন, ঈদ বোনাম ও চলতি মাসের ১৫ দিনের অগ্রিম বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বুধবার (১৪ জুন) সকাল থেকে শ্রমিকরা মিলের ভেতর তাদের কর্মবিরতি পারন করেন। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ^স্থ্য করা হলে শ্রমিকরা কাজে যোগদান করেন।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার কাশর গ্রামে অবস্থিত এ্যাডাম স্টাইলস লিমিটেড নামক ফ্যাক্টরীতে চার শতাধিক শ্রমিক কর্মরত আছেন। জুন মাসের প্রায় অর্ধেক সময় পার হতে চললেও গত মে মাসের বেতন পরিশোধ করা হয়নি। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে বার বার কথা বললেও তাদের দাবির বিষয়টি আমলে নেয়া হয়নি। তাছাড়া ঈদ বোনাস ও চলতি মাসের ১৫ দিনের অগ্রিম বেতনের দাবিতে তাদের এই কর্মবিরতি। পরে শিল্পপুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের দাবিগুলে মেনে নেয়ায় তারা কাজে যোগদান করেন।
ফ্যাক্টরীর অ্যাডমিন শাহিনুল ইসলাম গত মে মাসের বেতন বকেয়া থাকার কথা স্বীকার করে জানান, আগামী ২২ জুন মে মাসের বেতন ও ২৬ জুন চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাস দেয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি শ্রমিকদের জানানোর পর তারা কাজে যোগদান করেন।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এ্যাডাম স্টাইল ফ্যাক্টরীতে শ্রমিকদেও কর্মবিরতির কথা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে মালিক পক্ষের সাথে কথা হলে দাবি মেনে নেয়ার বিষয়টি শ্রমিকদের আশ^স্থ করা হলে তারা কাজে যোগদান করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *