গফরগাঁও অফিসার্স ক্লাবের উদ্যোগে অফিসারের বদলী ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন সময়ে ১১ জন অফিসারের বদলী ও উপজেলা সমাজ সেবা অফিসার এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গফরগাঁও অফিসার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গফরগাঁও লেডিস ক্লাবের সভাপতি ডাঃ শাফকাত পারভীন শুভ্রা, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাঈন উদ্দিন খান মানিক, উপজেলা সমবায় অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোঃ কাসেম, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইমদাদুল হক ও বিদায়ী অতিথিবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *