ময়মনসিংহে দু’টি তক্ষকসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে দুটি তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার গড় পায়ড়ী এলাকার মৃত. শামসুল হক এর পুত্র এনামুল হক (৪৫) এবং আব্দুর রশিদের পুত্র রিপন মিয়া (৩০)।

মঙ্গলবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার গড়পয়ারী এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে র‌্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার গড়পয়ারী এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় গড়পয়ারী গ্রামের এনামুল হক  ও রিপন মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উক্ত তক্ষকগুলো তারা সিলেট জেলা হতে ২০ লক্ষ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে।

এ ঘটনায় র‌্যাব তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণে আইনে ময়মনসিংহের ফুলপুর থানায় মামলা করেছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!