গফরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়ের পর রহমতের বৃষ্টি শুরু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিগত কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহ করণে জনজীবনে অস্বস্তি বিরাজ করায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছে শত শত মানুষ।
গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার সময় গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠে ওই ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। গফরগাঁও কেন্দ্রীয় উলামা সমিতির উদ্যোগে আয়োজিত ওই ইস্তিস্কার নামাজ পরিচালনা করেন গফরগাঁওয়ে বিশিষ্ট আলেমে দ্বীন ও কেন্দ্রীয় উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী। দোয়ায় বৃষ্টি জন্য মহান আল্লাহপাকের রহমত পেতে কান্না ও আহাজারি করেন।
ইস্তিস্কার নামাজে গফরগাঁও পৌর শহরের আশ পাশের মসজিদ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ সাধারণ ধর্মপ্রান মুসুল্লিরা অংশগ্রহণ করে। দোয়া পরিচালনা পর থেকে হালকা বাতাস বইতে শুরু করে। এরপর বিকাল সোয়া ৩টার থেকে হালকা ও ভারী বৃষ্টি পড়তে থাকে। রহমতের বৃষ্টি শুরু হওয়ায় মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছে গফরগাঁওবাসী।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *