গফরগাঁওয়ের পাগলা থানায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৪নং নিগুয়ারী ইউনিয়নের বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়নের কুরচাই বাজারে পাগলা থানার আয়োজনে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, জুয়া ও ইভটিজিং সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন পাগলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই মোঃ কামাল হোসেন, স্থানীয় ইউপি মেম্বার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধীজনসহ সর্বস্তরের লোকজন প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *