গফরগাঁওয়ে ইয়াবা কারবারীসহ পাঁচজন গ্রেফতার

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (গফরগাঁও সার্কেল) সার্বিক দিক নির্দেশনায় গফরগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন ইয়াবা কারবারী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গত রোববার সন্ধ্যায় থেকে শুরু করে গতকাল সোমবার ভোর সকাল পর্যন্ত থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- নলচিড়া গ্রামের মোঃ শওকতের ছেলে
ইয়াবা কারবারী আরিফ (৩০), জিআর ওয়ারেন্টভুক্ত আসামী চরমছলন্দ কাচারীপাড়া কাজী বাড়ি) গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহীম (৪০) ও পুলিশ আইনের আসামী পৌরসভায় ইমামবাড়ী এলাকায় মৃত শাহাব উদ্দিনের ছেলে মোঃ শান্ত, (২৪), রসুলপুর গ্রামের মোঃ জসিম মিয়ার ছেলে মোঃ সুমন (২৩) ও পাশ্ববর্তী নান্দাইল থানায় জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের ছেলে
মোঃ কামরুল ইসলাম (৩১)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ইয়াবা কারবারীসহ আটককৃত ৫ আসামিকে গতকাল সোমবার দুপুরে
ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *