রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৭ মে) বিকালে উপজেলা যুবলীগের আহবায়ক এম, সালাউদ্দিন পলাশ ও যুগ্ম আহবায়ক মাহমুদুর হাসান সজিবের নেতৃত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে গফরগাঁও মধ্যবাজার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সামনে সড়কে আয়োজিত শান্তি সমাবেশ শেষে পৌর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদুর হাসান সজিবসহ উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র নেতৃত্বে সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।