প্রকাশিত হয়েছেঃ মে ২৭, ২০২৩ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম তফির উদ্দিন তালুকদারের বড় ছেলে মনজুরুল হক তালুকদার (৬২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। শনিবার সকালে ঢাকার উত্তরা মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আসর বাদ ভালুকা সরকারী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা ও নিজ বাড়ি উপজেলার গোয়ারী আমনাটিপাড়া দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com