ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ সদস্য সজিব সরকার নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত উপজেলা যুবলীগের সদস্য সজিব সরকার (৩০) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ৮ টার সময় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে তিনি মারা যান। নিহত সজিব সরকার উপজেলার মেদিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সজিব সরকার মোটরসাইকেলে ভালুকা বাজারে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮ টায় তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *