গফরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, অপর শিশু আহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে ৪ বছর বয়সি শিশুর নিহত হয়েছে। এসময় আফিয়া নামে ২ বছর বয়সি আরেক শিশু গুরুত্বর আহত হয়।
গত শুত্রুবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের পাঁচাহার গ্রামের আরিফ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের পাচাহার গ্রামের আরিফ মিয়ার স্ত্রী তার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বিরই গ্রামে বেড়াতে আসেন । শুত্রুবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল আব্দুল্লাহ ও তার ছোট বোন আফিয়া। সবার অজান্তে আবদুল্লাহ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ছোটবোন আফিয়া ভাইকে খোঁজতে গিয়ে সেও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা টের পেয়ে পুকুর থেকে আব্দুল্লাহকে মৃত ও আফিয়াকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে । শিশু আফিয়া বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রাজু আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *