রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত একজন, হত্যার মামলার দুইজন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
পাগলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় একদল পুলিশফোর্স গত শনিবার গভীররাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ৬ আসামি কে গ্রেফতার করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেফতারকৃত ৬ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।