ভালুকায় তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় তিন হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির তিন লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার রাতে উপজেলার উথুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা উপজেলার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯)।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক মো: খোরশিদ আলম জানান, গ্রেফতারকৃত নূর কামাল ভালুকা উপজেলার উথুরা এলাকার জাকির হোসেন জাহিদের বাড়িতে ভাড়ায় থেকে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সহকারী পরিচালক কাউসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি নূর কামাল ও তার সঙ্গী আকছামুল হক হীরাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির তিন লাখ টাকা জব্দ করা হয়। তিনি আরো বলেন, এর আগেও তিন হাজার পিস ইয়াবাসহ নূর কামালকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছিলো। কিন্তু জামিনে এসে সে আবারো মাদক ব্যবসা শুরু করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *