রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে জুনাইদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ ওই ইউনিয়নের একই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
নিহত শিশু জুনাইদের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু জুনাইদ খাওয়ার সময় হঠাৎ লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে স্বজনরা
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনাটি নিশ্চিত করেন।