গফরগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ গত সোমবার দিবাগত রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৫জন আসামিকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার
চরমছলন্দ (উত্তর নয়া পাড়া পাগলার মোড়) গ্রামের মৃত রজব আলীর ছেলে হবি মিয়া, রফিকুল ইসলাম, বারেক মিয়া ও কালাম মিয়া এবং রফিকুল ইসলামের আনারা ওরফে আনোয়ারা।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত ৫ আসামীকে জিআর মামলায় পরোয়ানামূলে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *