গফরগাঁওয়ে মে দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গফরগাঁও উপজেলা রাজওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার (১ মে) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শোভাযাত্রাটিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, উপজেলা রাজওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা রাজওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *