গফরগাঁওয়ে পাঁচবাগ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউপির সুযোগ্য চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলমের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশে উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৬ শতাধিক এতিম, প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ খাদ্য সামগ্রী বিতরনকালে ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম
বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমার ইউনিয়নের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষের মধ্যে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, উদ্দোক্তা, সদস্য – সদস্যা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *