রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিন (৪৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
সে উপজেলার টাংগাব ইউনিয়নের সাধুয়া গ্রামের এলাচী খাঁর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত অনুমান ১০ টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বকুল তলা বাজার থেকে ডাকাত জামাল উদ্দিনকে গ্রেফতার করে পাগলা থানার পুলিশ।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, তার নামে পাশ্ববর্তী ভালুকা থানায় ডাকাতি, জামালপুর জেলার ইসলামপুর থানায় হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।