মোঃ সিরাজুল মনির বিশেষ প্রতিনিধি।।

আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতিরোধ, অবৈধ মজুতদার, কালোবাজারী, মূল্য সন্ত্রাসীদের সামাজিক ভাবে বয়কট ও ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে খিচুরি খাওয়ার দাবিতে বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু করা হয়। ১৫ মার্চ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ এর উদ্যোগে নগরীর কাজীর দেউরী বাজারে গণঅবস্থান ও বাজার ভিত্তিক প্রচারণা শুভ সুচনা করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি আবদুর রাজ্জাক, ক্যাব মহানগরের সহ-সভাপতি হাজী আবু তাহের, বিশিষ্ঠ লেখক ডঃ মাসুম চৌধুরী, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিশিষ্ঠ কলামিস্ট মুসা খান, ক্যাব পাঁচলাইশের সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাট থানার শাহীন চৌধুরী, ক্যাব জামালখানের সভাপতি সালাহউদ্দীন আহমদ, নবুয়ত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব মহানগরের যুব সম্পাদক রেবা বড়ুয়া, ক্যাব কর্নেলহাট থানার সাধারন সম্পাদক দিদার প্রধান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, ক্যাব বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্ঠা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ক্যাব পাথারঘাটা ওয়ার্ড সভাপতি সায়েরা বেগম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সাকিলুর রহমান, মিনা আকতার, জান্নাতুন নিশি, আমজাদুল হক আয়েজ, ইমদাদুল ইসলাম, রাসেল উদ্দীন, করিমুল ইসলাম, আবুল কালাম, সাঈদ, ইব্রাহিম ফারুক, নিশিতা নিশি, অহিদুল ইসলাম প্রমুখ।