ভালুকায় বাদশা টেক্সটাইল মিলের কিশোরি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহর ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে সোমবার দুপুরে নাছিমা বেগম (১৫) নামে এক কিশোরি গার্মেন্ট শ্রমিকের লাশ ভালুকা মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত নাছিমা সুনামগঞ্জ জেলার তাহিরপূর উপজেলার আলী হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, নাছিমার বাবা আলী হোসেন স্থানীয় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন এবং তার
মেয়ে নাসিমা স্থানীয় বাদশা টেক্সটাইল মিলে চাকুরি করতো। ঘটনার সময় নাছিমার বাবা, মা ও ভাই কেউ বাড়িত ছিলো না এবং নাসিমাও ডিউটিতে না গিয়ে বাসায় ছিলো। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হলে ঘরের ভিতর গিয়ে দেখেন নাছিমার পা মেঝের মাঝে লাগানো গলার উড়না আড়ার সাথে বাঁধা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ফাসিতে ঝুলন্ত অবস্থায় কারখানার এক কিশোরি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পা মেঝের মাঝে লাগানো ছিলো তাই লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *