রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে গফরগাঁও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। স্বাগত ক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক। বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ডিজিটালাইজেশন বাস্তবায়নের পর এখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজ করছেন করছেন। শিক্ষার মূল ভিত্তি হচ্চে প্রাথমিক শিক্ষা। তাই মূল ভিত্তিকে আরো শক্তিশালী করতে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে শিক্ষকদের আহবান জানিয়েছেন।