গফরগাঁওয়ে ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত রায়হান গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত মোঃ রায়হান (৪০) কে গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।
গত শনিবার (৪ মার্চ) রাত আনুমানিক ১০ টায় দিকে তাঁকে পাশ্ববর্তী শ্রীপুর ও পাগলা থানার ত্রিমোহনী নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। সে গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বেলদিয়া গ্রামের আঃ রশিদের ছেলে।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ডাকাত রায়হান দীর্ঘদিন পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়হান ডাকাতকে শ্রীপুর ও পাগলা থানার ত্রিমোহনী নামক স্থান থেকে গ্রেফতার করে।
তার নামে শ্রীপুর, কাপাসিয়া, পাকুন্দিয়া, কালিয়াকৈর, গফরগাঁও, পাগলা থানার ৭ টি ডাকাতি মামলা, ৩ টি খুন, ২ টি অস্ত্র, ২টি চুরি ও ১ টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ১৫ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে গতকাল রোববার সকালে ময়মনসিংহে জেল হাজতে পাঠানো হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *