ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই আলেমের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের পিছনে কাঁচামাল বোঝাই মিনিট্রাকের ধাক্কায় মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হুসাইন (২৯) নামে দুইজন আলেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায়। নিহত দুই বন্ধু ময়মনসিংহের চরপাড়া এলাকায় কাঁচামাল ও ক্যান্টিনের ব্যবসা করতেন।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বোরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাওলানা মুফতি আব্দুস সাত্তার ও নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাও রতœপুর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মাওলানা মুফতি সাজ্জাদ হুসাইন ঢাকা থেকে মিনিট্রাকে করে কাঁচামাল নিয়ে ময়মনসিংহ চরপাড়ায় যাচ্ছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মিনিট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী অজ্ঞাত ড্রামট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে ড্রাইভারের সাথে বসে থাকা মাওলানা মুফতি আব্দুস সাত্তার ও মাওলানা মুফতি সাজ্জাদ হুসাইন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে হাইওয়ে পুলিশ লাশ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
ভালুকা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ও ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই বন্ধুর মাঝে মাওলানা আব্দুস সাত্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সামনে কাঁচামালের ব্যবসা করতেন এবং মাওলানা সাজ্জাদ হুসাইন মেডিক্যাল কলেজে ক্যান্টিনের ব্যবসা করতেন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *