রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ)
সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স জোনাল ইনচার্জ তানভীর আহমদ খলিল ও পপুলার ইসলামী লাইফ ইন্সুরেন্সের (ইসলামী ডিপিএস) ইনচার্জ আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুপুলার ইসলামী লাইফ ইন্সুরেন্সের আব্দুর রউফ, ন্যাশনাল ইসলামী লাইফ ইন্সুরেন্সের আশরাফুল আলম, মেঘনা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ফয়জুর রহমান, সন্ধানী ইসলামী লাইফ ইন্সুরেন্সে নিতাই চন্দ্র বিশ্বাস ও ডেলটা ইসলামী লাইফ ইন্সুরেন্সের রেজাউল করিম প্রমূখ।