জুড়ীর ভারত সীমান্তবর্তী জিরো লাইনে অবৈধ ভাবে বালু উত্তোলন- প্রশাসন নিরব।

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন যাবত জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া খেঁয়াগাটের উজানে ভারত বাংলাদেশের আন্ত: সীমান্তবর্তী জিরো পয়েন্ট থেকে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছে।

প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক বোঝাই করে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এসব বালু। উক্ত এলাকার প্রায় ১৪-১৫ টি স্পটে প্রকাশ্যে চলছে বালু হরিলুট। শিলুয়া খেয়াঘাট বালু মহালের ইজারাদার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম। তাঁর ইজারার নির্ধারিত সীমানার বাহিরে উজানের জিরো পয়েন্ট এলাকা থেকে জুয়েল রানার নেতৃত্বে চলছে এসব কর্মকান্ড।

যুবলীগ নামধারী ভোগতেরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েল রানার নেতৃত্বে এবং বড়ইতলী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সুরমান এর রক্ষণাবেক্ষণে এ হরিলুটের কর্মকান্ড চলছে।

প্রতিদিন গড়ে শতাধিক গাড়ী বালু বিক্রয় করে জুয়েল রানা। প্রতি গাড়ী ৪-৫ হাজার টাকা পযন্ত বিক্রয় করা হয়। ঘাটের নৌকার মালিক আজির উদ্দিন নামক এক ব্যক্তি উজানের সমস্থ বালু জিরো পয়েন্ট এলাকা থেকে নৌকা দিয়ে পরিবহন করে। এতে করে সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় মোকামবাড়ী ও শিলুয়া বিজিবি ক্যাম্প, স্থানীয় ভূমি অফিসে বারবার অভিযোগ করা হলেও রহস্যজনক কারনে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেন এইভাবে চলতে থাকলে যেকোন সময় আমাদের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
সরজমিনে ঘটনাস্থল গেলে বালু মহালের দায়িত্বে থাকা ম্যানেজার খসরু জানান, এগুলো আমাদের ইজারাদার বদরুল ইসলাম এর নয়। যুবলীগের জুয়েল রানা উজান থেকে বালু উত্তোলন করিয়ে আমাদের ঘাঠে নির্ধারিত রয়েলটি প্রদান করে বিক্রি করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *