বিভাগীয় পর্যায়ে এথলেটিক্স প্রতিযোগিতা২০২৩ অনুষ্ঠিত

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সার্কিট হাউজ সংলগ্ন মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়। ময়মনসিংহ বিভাগের সন্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস স্যারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *