গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“লেখাপড়ায় বিদ্যা-বুদ্ধি, বিনোদনে মন, সুস্থ শরীর গড়তে হলে খেলা প্রয়োজন” এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে সহকারী শিক্ষক মাইমনা হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া ও নূরে আলম ভূইয়া, উদীচি গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক ।
এর আগে রোববার সকালে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাল আহমেদ। দুইদিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠানটি সার্বিক দায়িত্বে ছিলেন গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ রেজাউল কবীর ও প্রতিষ্ঠাতা পরিচালক ফয়েজুল হক।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!