মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জে ছেলের দায়ের কোপে জয়নুদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা। পলাতক আ. মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আ. মতিন পিতা জয়নুদ্দিনকে পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।
পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।