গবেষণা প্রকাশনার জন্য সম্মাননা পেলেন জাবি অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
গবেষণা প্রকাশনার জন্য সম্মাননা পেলেন জাহাঙ্গীরনগর (জাবি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান। ১২ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মোজাম্মেল হক, ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা ও ট্রাস্টের সভাপতি অধ্যাপক দারা শামসুদ্দীন সহ অনুষদের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ডক্টর মনিরুজ্জামান ২০২২ সালে কলা ও মানবিকী অনুষদে সকল শিক্ষকদের মধ্যে বেশী মানসম্মত গবেষণা প্রকাশনার জন্য এই সম্মাননা পেয়েছেন।পুরস্কার গ্রহণ করে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‍‍কলা ও মানবিকী অনুষদের শিক্ষকদের মধ্যে ২০২২ সালে সর্বোচ্চ মানসম্পন্ন প্রকাশনার জন্য এ পুরস্কার পাওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। যখন প্রাক্তন অধ্যাপক দারা শামসুদ্দীন আমার রুমে এসে   জানালেন, আমি অনেক খুশি ও উজ্জীবিত হয়েছি। আশা করি অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে সামনের দিনে বিশ্ববিদ্যালয় ও দেশের শিক্ষা-গবেষণায় অবদান রাখবেন। ‍‍
উল্লেখ্য, অধ্যাপক ডক্টর এম মনিরুজ্জামান ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ফেনীসরকারি কলেজ শিক্ষকতা শুরু করেন।  পরে তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং বর্তমানেও তিনি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *