তারাকান্দায় মাদকসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ মাদক রিরোধী অভিযান চালিয়ে  চিহ্নিত তিন মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুরকুচিকান্দা গ্রামের নওয়াব আলী ওরফে নেপালের ছেলে আকাম উদ্দিন (২৫), তিলাটিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে রফিকুল ইসলাম রবি (৫২) এবং মাঝিয়ালী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নওয়াব আলীর ছেলে আসলাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৫২পিছ ইয়াবা ও ৯শত গ্রাম গাঁজা উদ্ধার করে থানা পুলিশ ।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপরের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তিনটি মামলা রুজু হয়েছে। তিনি আরোও জানান, ধৃত মাদক ব্যবসায়ীকে  শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *