ই-কমার্স কার্টের উদ্যোগে ম্যাক বসন্ত মেলার উদ্বোধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ ই-কমার্স কার্টের উদ্যোগে আয়োজিত ম্যাক বসন্ত মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে এ মেলার আয়োজন করা হয়।

মেলার ৫৪ টি স্টলে খাদ্যদ্রব্য, বস্ত্র পণ্য, কারুশিল্প সহ বিভিন্ন পণ্য নিয়ে নারী উদ্যোক্তারা তাদের স্টল সাজিয়েছেন। উদ্বোধনকালে মেয়র স্টলসমূহ পরিদর্শন করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

এ সময় ময়মনসিংহ ই- কমার্স কার্টের সভাপতি সাদিয়া আফরিন লুনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *