রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, মাসিক মদীনার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহিউদ্দিন খান (রহঃ) এর নিবাসস্থল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর শাঁখচূড়া গ্রামের অবস্থিত হলি টাচ্ একাডেমি ও এলাকাবাসীর আয়োজনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকেল থেকে শুরু হয়ে রাত ১১ টায় পর্যন্ত হলি টাচ্ একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মুস্তফা মঈনুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন।
গীতিকার ও সুরকার ইউসুফ বিন মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বরেণ্য লেখক ও গীতিকার মাওলানা সাইফ সিরাজ।
ইসলামী সংগীত পরিবেশন করেন গোল্ডেন ভয়েস খ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী আবু উবায়দা শেখ এনাম, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাওহীদ জামিল, ফজলে এলাহী সাকিব ও আহনাফ খালিদ।
অনুষ্ঠানে ওয়াজ করেন, মাওলানা ইসহাক, মাওলানা নূরুল হুদা ও হাফেজ মুনজরুল হক প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন হলি টাচ্ একাডেমির অধ্যক্ষ হাসিব খান।