মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি পরিবেশ আইন উপেক্ষা করে দেদারছে চলছে পাহাড় ও টিলা কর্তন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপিকে বেকায়দায় ফেলতে এবং প্রশ্নবিদ্ধ করতে সরকারিদলের নেতা হিসেবে দাপট খাটিয়ে কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিত ভাবে দীর্ঘদিন যাবত উঁচু টিলার মাটি কেটে পাহাড় ধবংশের পাশাপাশি ট্রাক বুঝাই করে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারী পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে সাগরনাল ইউনিয়নের ৩ ব্যক্তিকে এনফোর্সমেন্ট নোটিশ প্রদান করে।
এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। সেই সাথে পরিবেশ অধিদপ্তরের নোটিশের সংবাদটি ২ ফেব্রুয়ারীর জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার ৫নং পৃষ্টার ৪ ও ৫ নং কলামে “জুড়ীতে পাহাড় টিলা কাটার অভিযোগে ৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট নোটিশ” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
উক্ত সংবাদের জের ধরে গত ৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডহর গ্রামের মো: শফিক মিয়ার স্ত্রী রবজান বেগমকে নোটিশের দায়ে জায়ফরনগর ইউপির ভোগতেরা-কালীনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েল রানা (৩৫) ও অজ্ঞাত আরো ৩/৪ জন মিলে জুড়ী উপজেলা ডাকঘরের সম্মুখে সিএন্ডবি রোডে দৈনিক খবরপত্র পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি জালালুর রহমানের চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সাংবাদিক জুয়েল রানাকে এর কারন জিজ্ঞাসা করিলে রুবজান বেগমের বাড়ীর মাটি কাটায় নোটিশ কেনো করা হলো এর জবাব এবং উচিত শিক্ষা দেয়ার কথা বলে এবং ঐ সাংবাদিককে ২/৩ দিনের মধ্যে ঘুম অথবা খুন করার হুমকি দেন।
এসময় সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ দুপক্ষকে আলাদা করে দিলে ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে ওই সাংবাদিক ঘটনারদিন সন্ধ্যায় জুড়ী থানায় জুয়েল রানার বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি নং- ৩৪৭ তারিখ: ৮/২/২০২৩ ইং।