মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সম্মানিত সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ৩ টায় এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগরে সদস্য সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সাথে ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ইসরাত জাহান তসলিম, যুগ্মপ্রধান আবু মোঃ মহিউদ্দিন কাদেরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন পরবর্তীতে ভৌত অবকাঠামো বিভাগের সম্মানিত সদস্য (সচিব), ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং অন্যান্যরা সিটি মেয়রের দপ্তরে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।