জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত পাহাড়- টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে নোটিশ প্রদান করা হয়েছে।
গত (৩১/ডিসেম্বর/২০২৩) ইং মঙ্গলবার দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিন বড়ডহর ও উত্তর বড়ডহর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে , উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত দুস্কৃতিকারীরা অবৈধভাবে অবাধে পাহাড়-টিলা কর্তন করে উক্ত মাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার ও মাটি বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: মাইদুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর মো: নূরুল আমিন প্রধান ও অফিস স্টাফ নারায়ন রায় এ অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত পাহাড়-টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে সাগরনাল ইউপির দক্ষিন বড়ডহর গ্রামের মৃত মনাফের ছেলে আমির উদ্দিন ও একই গ্রামের আব্দুল গনি, এবং উত্তর বড়ডহর গ্রামের মোশফিক মিয়ার স্ত্রী রবজান বেগমকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক স্বাক্ষরিত পরিবেশ ক্ষতিসাধনের জন্য শুনানীতে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তিগনকে আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে হাজির হয়ে শুনানীতে উপস্থিত থাকতে বলা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন , ১৯৬৫ (সংশোধিত) -২০১০ এর ধারা ১২ পরিপহ্নী যা একই আইনের ১৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।