শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র টিটু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩, ৫, ৭ এবং ১০ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত ১২ শত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় মেয়র বলেন, সুখে দুঃখে আমরা আপনাদের সাথে আছি। করোনার সময় মানবিক সহায়তা নিয়ে অসহায় নাগরিকদের পাশে আমরা ছিলাম। এছাড়া বয়স্ক ৫০০০ নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড সকল দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের সকল প্রচেষ্টা নাগরিকদের ভালো রাখার জন্যই।

বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, কাউন্সিলর মো: শরিফুর রহমান, মো: নিয়াজ মোর্শেদ, মোঃ ফারুক হাসান, তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, হামিদা পারভীন ও রোকসানা শিরীন সহ অন্যান্যর উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *