গফরগাঁও উলামা সমিতি উদ্যোগে আজীমুশ্বান ইসলামী সম্মেলন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও কেন্দ্রীয় উলামা সমিতি উদ্যোগে আজীমুশ্বান ইসলামী সম্মেলন শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় থেকে গফরগাঁও আদর্শ শিশু নিকেতন (কেজি স্কুল) মাঠে শুরু হয়েছে। চলবে রাত ১০ টায় পর্যন্ত।
বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা এমদাদুল্লাহ, সংগঠনে সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম ও সহ সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজীমুশ্বান ইসলামী সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগনের মধ্যে ওয়াজ করেন- আল্লামা আব্দুল বাসেত খান, পীরে কামেল মুফতি আনোয়ার মাহমুদ, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, আল্লামা মুফতী হাফিজুদ্দীন, মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ, আল্লামা সিবগাতুল্লাহ নূর ও মুফতি নাজমুল হাসান বিন নূরী প্রমূখ।
শেষে উলামা সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *